পাকিস্তান সিরিজকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। প্রথমে দলীয় অনুশীলন থাকলেও পরে ঐচ্ছিক অনুশীলন দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন।
গতকাল দুপুরে দেশে ফেরে বাংলাদেশ দল। আজ থেকে শুরু হওয়ার কথা ছিল অনুশীলন, শেষ পর্যন্ত দুপুর দুইটার দিকে অনুশীলন স্থগিত করা হয়েছে।
তবে পাকিস্তান দল নির্ধারিত সময়ে অনুশীলন করবে৷ মিরপুরে বিকাল ৫ টায় অনুশীলন শুরু করবে সফরকারীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

