জিম্বাবুয়েকে হারিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ

জিম্বাবুয়েকে হারিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল বাংলাদেশ। ৯১ রানের বড় জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে আজিজুল হাকিমের দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশের যুবারা। জবাবে ৪২.২ ওভারেই১৮৩ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে ১৪ রান খরচায় ৩ উইকেট নেন সামিউন বশির। দুটি করে উইকেট নেন আল ফাহাদ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ১টি করে উইকেট ধরেন স্বাধীন ইসলাম ও দেবাশীষ দেবা।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলেন রিফাত বেগ ও জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম তামিমকে নিয়ে ৭৭ রান যোগ করেন আবরার। তখন ২২তম ওভারের খেলা চলছিল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ৩০০ ছাড়ানো সংগ্রহ পায়নি বাংলাদেশ।

জোড়া ফিফটিতে এই পুঁজি পায় বাংলাদেশ। সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন আবরার। শেনজেরের শিকার হওয়ার আগে ৬৩ বলে ১২ চারের পাশাপাশি একটি ছয় মারেন এই ওপেনার। ৪ চার ও এক ছয়ের সাহায্যে ৫৬ রান এনে দেন মোহাম্মদ আব্দুল্লাহ। তামিমের অবদান ৩৪ রান।

এছাড়া রিফাত ৩১, দেবাশিষ দেবা ২৪ ও রিজন হোসেন করেন ১৬ রান। জিম্বাবুয়ের হয়ে তাতেন্দা চিমুগোরো, সিম্বারাসে মুজেঙ্গেরে ও সেনজেরে নেন দুটি করে উইকেট। এছাড়া শেলটন মাজভিতোরেরার শিকার এক উইকেট।

তিন দলের এই সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। নিজেদের প্রথম ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বীতার পর শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে এক উইকেটে হারায় তামিম অ্যান্ড কোং। এবার দ্বিতীয় জয়ের খোঁজে তারা।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৭৪/৮ (আবরার ৮২, আবদুল্লাহ ৫৬*; সিম্বারাসে ২/৩৭, সেনজেরে ২/৪৫)
জিম্বাবুয়ে : ৪২.২ ওভারে ১৮৩/১০ (হাবাঙ্গানা ৫৩, সেনজেরে ২৬; সামিউন ৩/১৪, আজিজুল ২/৩৮)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন