ইউএস ওপেন খেলে অবসরে যাবেন পেত্রা কেভিতোভা

ইউএস ওপেন খেলে অবসরে যাবেন পেত্রা কেভিতোভা

টেনিস কোর্টকে বিদায় বলতে যাচ্ছেন পেত্রা কেভিতোভা। দুবারের উইম্বলডন জয়ী অবসরে চলে যাচ্ছেন আগামী সেপ্টেম্বরে। ইউএস ওপেনের আগামী আসরে খেলেই হাতের র‌্যাকেট তুলে রাখবেন চেক প্রজাতন্ত্রের এ তারকা। খবরটি নিশ্চিত করেছেন কেভিতোভা নিজেই।

বিজ্ঞাপন

উইম্বলডনেরর ওয়াইল্ড কার্ড পাওয়ার এক দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের পরিকল্পনা ঘোষণা করলেন এ টেনিস সুন্দরী। চেক প্রজাতন্ত্রের হয়ে ছয়টি ফেড কাপ জেতা কেভিতোভা সবশেষ উইম্বলডনে খেলেন ২০২৩ সালে। অল ইংল্যান্ড ক্লাবের গত বছরের টুর্নামেন্ট চলাকালে বনে গেছেন ছেলে সন্তানের মা।

১৭ মাসের বিরতি শেষে কেভিতোভা ডব্লিউটিএ ট্যুরে ফেরেন গত ফেব্রুয়ারিতে। টেক্সাসের অস্টিনে খেলেন এটিএক্স ওপেনে। এবার উইম্বলডন শুরু হচ্ছে ৩০ জুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন