আইপিএল নয়, ইংল্যান্ডে সিরিজ জেতাটাই বড়: গিল

আইপিএল নয়, ইংল্যান্ডে সিরিজ জেতাটাই বড়: গিল

টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেছেন শুভমান গিল। বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী যুগে ভারতের সাদা পোশাকের ব্যাটনের মালিক এখন তিনি। নতুন অধ্যায় শুরুর আগে সংবাদ সম্মেলনে একের পর এক সব প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল গিলের দিকে। ব্যাট হাতে যেমন দক্ষ, সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিতেও ঠিক তেমনই পরিণত বোধের পরিচয় দিয়েছেন তিনি। জানিয়েছেন, আইপিএল জয়ের চাইতেও ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয় তার কাছে বড়।

গিল বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আপনি হয়তো দুইবারের মতো ইংল্যান্ড সফরের সুযোগ পাবেন। প্রজন্মের সেরা ক্রিকেটার হলে হয়তো তিনবার আসতে পারবেন। কিন্তু আইপিএলে প্রতি বছরই খেলবেন। তাই আমার কাছে আইপিএল জেতার চাইতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দেশে টেস্ট জেতাটাই বড়।’

বিজ্ঞাপন

নিজেদের তরুণ দলের প্রতি বেশ ভরসা আছে গিলের, ‘আমাদের দলে অভিজ্ঞতার বেশ অভাব, এটা অনেক শুনেছি। এভাবে বলার সুযোগ নেই। কারণ তরুণ ক্রিকেটাররা আমাদের জন্য ইতিবাচক হতে পারে। তরুণ দল নিয়েও আমাদের মানসিক চাপ নেই। এই দলের কেউই আগে ইংল্যান্ডে আসেনি। এটা আমাদের অনুপ্রাণিত করে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন