বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলকে নেতৃত্ব দেবেন ধনাঞ্জয়া ডি সিলভা। রাখা হয়েছে ৬ নতুন মুখ। এই টেস্ট খেলেই অবসরে যাওয়ার কথা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের।
দলে সুযোগ পাওয়া ছয় নতুন মুখ হলেন- লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্ননায়েকে এবং ইশিতা বিজেসুন্দরাকে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। এই সিরিজ দিয়েই আইসিসির কয়েকটি নতুন নিয়মের প্রয়োগ শুরু হতে পারে।
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড:
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, ইশিতা বিজেসুন্দরা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্ননায়েকে, আকিলা ধনাঞ্জয়া, মিলন রত্ননায়েকে, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্ডো, কাসুন রাজিতা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

