গতকাল বুধবার ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে জাতীয় সিনিয়র ভারোত্তোলনে ৬৯ কেজি ওজন শ্রেণিতে নতুন রেকর্ড গড়েছেন মাবিয়া আক্তার সীমান্ত। ২১০ কেজি ভার উঠিয়ে রেকর্ড গড়েন এই ভারোত্তোলক।
এই রেকর্ড গড়ে সেরা নারী ভারোত্তোলকের পুরস্কারও উঠেছে তার হাতে। ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি এবং স্ন্যাচে ৯২ কেজি তুলেছেন তিনি। দুটি মিলিয়ে মোট ২১০ কেজি তুলেছেন মাবিয়া। দেশের নারী ভারোত্তোলনে নতুন রেকর্ড হয়েছে এটি।
সাউথ এশিয়ান (এসএ) গেমসে টানা দুবার স্বর্ণপদক পান মাবিয়া। আবারও স্বর্ণপদক জিততে চান তিনি। মাবিয়া বলেন, ‘আজ যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ার এবং বাংলাদেশেরও সেরা। এর আগে আমি ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ আর স্ন্যাচে ৮৯ কেজি ওজন তুলেছিলাম। আজ সব মিলিয়ে পাঁচ কেজি বৃদ্ধি হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

