আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তিনটি ম্যাচে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ। সোমবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে কোন ম্যাচে কারা দায়িত্ব পালন করবেন, এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শরফুদ্দৌলা।
এরপর ২৬ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ড ও আফগানিস্তান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ১ মার্চ করাচিতেই দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচে টেলিভিশন আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের এই আন্তর্জাতিক আম্পায়ার।
বিজ্ঞাপন
এবার আট দলের টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে থাকছেন ১২ জন। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন তিনজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

