মাদক চোরাচালান ও হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার কুইন্সি প্রোমেস। নেদারল্যান্ডস পুলিশের অনুরোধে দুবাইয়ে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। দুই মামলায় তাকে সাড়ে সাত বছর কারাবাসের নির্দেশ দিয়েছেন ডাচ আদালত; কোকেন চোরাচালানে ছয় বছর এবং হামলার অভিযোগে ১৮ মাস।
বিবিসির খবর, কুইন্সির বিরুদ্ধে ২০২০ সালে বেলজিয়াম থেকে নেদারল্যান্ডসে এক টনের বেশি কোকেন চোরাচালানে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। একই বছর পার্টিতে এক আত্মীয়কে ঘুসি মারেন কুইন্সি।
বিজ্ঞাপন
২০১১ সালে ডাচ ক্লাব টুয়েন্টে দিয়ে সিনিয়র ফুটবলে অভিষেক কুইন্সির। নেদারল্যান্ডস জাতীয় দলে অভিষেক ২০১৪ সালে। ২০২১ সালে ইউরোর শেষ ষোলোয় চেক প্রজাতন্ত্রের কাছে ডাচদের হারের পর আর জাতীয় দলে ফিরতে পারেননি ৫০ ম্যাচে ৭ গোল করা কুইন্সি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

