আইসল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় ফ্রান্সের

আইসল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় ফ্রান্সের

দলের সেরা তারকাদের একজন উসমান দেম্বেলে নাই। দিজিয়ের দুয়েও ইনজুরিতে। ফ্রান্সের মাঠের খেলায়ও লক্ষ্য করা গেল দুজনের অভাব। তবে আইসল্যান্ডের বিপক্ষে হারতে হলো না দিদিয়ের দেশমের দলকে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেল ২-১ গোলের কষ্টার্জিত জয়।

ম্যাচে ক্রুইয়োনসেনের গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় আইসল্যান্ড। এরপর প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এমবাপে। দ্বিতীয়ার্ধের শুরুতে তার পাস থেকেই দলকে এগিয়ে নেন ব্র্যাডলি বার্কোলা। তাতেই মেলে জয়।

বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। দুই ম্যাচে এক হার ও জয়ে ৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে আইসল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন