আইসিসির 'ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড' পেল ৮ দেশ

আইসিসির 'ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড' পেল ৮ দেশ

ভালো পারফরম্যান্সের জন্য দক্ষিণ এশিয়ার দেশ নেপাল, ভুটানসহ ৮ দল পেল আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০২৪। দলগুলো হলো- যুক্তরাষ্ট্র, ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, তাঞ্জানিয়া ও ভানুয়াতু। আইসিসির ১৫টি সহযোগী দেশের তালিকা থেকে এই আট দেশকে নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

২০২৪ সালে সাফল্যের জন্য যুক্তরাষ্ট্র পুরুষদের বর্ষসেরা দলের পুরষ্কার পেয়েছে। গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা সুপার এইটের জন্য যোগ্যতা অর্জন করে। পাকিস্তানের মতো দলকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে তারা। ক্রিকেট প্রোগ্রাম আয়োজন করে বছরের সেরা উদ্ভাবনী দল হিসেবে পুরস্কার পেয়েছে নামিবিয়া।

নারী ক্রিকেটে ভালো কিছু করার প্রচেষ্টা হিসেবে প্রথমবারের মতো সেরা উদ্ভাবনী দল হিসেবে পুরস্কৃত হয়েছে ভুটান ও ভানুয়াতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের অসংখ্য সাড়া দেওয়ার পুরস্কার হিসেবে নেপালিদের সেরা ডিজিটাল সমর্থক নির্বাচিত করেছে আইসিসি। গেল বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ১১৭ মিলিয়ন নেপালি দলকে সমর্থন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন