ফুটবল দলের ক্যাম্প শুরু আজ

ফুটবল দলের ক্যাম্প শুরু আজ

সামনে এএফসি কাপের বাছাই পর্বের খেলা। প্রতিপক্ষ ভারত। ২৫ মার্চ শিলংয়ে হবে ম্যাচ। এ ম্যাচকে সামনে রেখে আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রাথমিক দলে ডাক পাওয়া ৩০ খেলোয়াড়ের রিপোর্ট করতে বলা হয়েছে। পাঁচ দিনব্যাপী চলবে ক্যাম্প। এরপর দল নিয়ে সৌদি আরবে চলে যাবেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। সেখানে ভারত ম্যাচের জন্য প্রস্তুত হবে বাংলাদেশ দল। অবশ্য এই ক্যাম্পে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে খেলার অপেক্ষায় থাকা হামজা চৌধুরী থাকছেন। ১৮ মার্চ বাংলাদেশে আসবেন ইংলিশ লিগে খেলা এই তারকা ফুটবলার। মূলত এই মিডফিল্ডারকে ঘিরেই বাংলাদেশ দলকে ঘিরে প্রত্যাশা বেশি বেড়ে গেছে। ব্র্যান্ডিং বাড়ছে দলের।

অন্যদিকে, ক্যাম্প শুরুর আগেই বিতর্কের মুখে পড়েছেন কোচ কাবরেরা। শুরুর দিকে ৩৮ ফুটবলারের তালিকা দিয়েছিলেন কোচ। কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরুর আগে কাবরেরার দল থেকে ৮ ফুটবলারকে বাদ পড়েছেন। তাদের কোনো রকমের সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়ায় কোচের সমালোচনা হচ্ছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন