‘আন্তর্জাতিক ক্রিকেট, জেতার জন্যই যেতে হবে’

‘আন্তর্জাতিক ক্রিকেট, জেতার জন্যই যেতে হবে’

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে দীর্ঘ এক মাসের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। লম্বা এই প্রস্তুতি মিশন শেষে এবার মাঠে নিজেদের প্রমাণের লক্ষ্য। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নেদারল্যান্ডস সিরিজের আগে গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কথা বলেছেন লিটন দাস। শুনি কি বলছেন বাংলাদেশ টি- টোয়েন্টি অধিনায়ক।

পাওয়ার হিটিং-

বিজ্ঞাপন

দেখুন, কেউ আসলে তো দুই-তিন দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, তবে তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি। নেদারল্যান্ডসের সিরিজ দিয়েই দেখা যাবে এখান থেকে কতটুকু ডেভেলপ করেছে।

এক মাসের লম্বা ক্যাম্প-

ফিটনেসের প্রতি ফোকাস ছিল সবার। ফিটনেসের পরে আমাদের স্কিলের ওপরও ডেভেলপ করার চেষ্টা করেছি। নতুন কোচ এসেছে, ডিফারেন্ট কিছু চেষ্টা করছিল। ওভারঅল যদি দেখি প্রিপারেশন ভেরি গুড। এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায়।

এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষা

না, দেখুন যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। বোথ সাইডেই চ্যালেঞ্জ থাকবে। এশিয়া কাপের আগে যদি অপরচুনিটি থাকে কিছু প্লেয়ার চেক করার, আমরা করব। তবে এটা আর্ন্তজাতিক ক্রিকেট, তাই আপনাকে জেতার জন্যই যেতে হবে।

এশিয়া কাপের প্রস্তুতি প্রসঙ্গে

এশিয়া কাপে প্রতিপক্ষ ডিফারেন্ট। সেই টিম তো আমরা এখানে আনতে পারব না। আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়। সিলেটও অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। ২০০-২৫০ রান করা অভ্যাসের বিষয়। আমরা যদি করতে পারি খুবই ভালো। না করতে পারলেও ওইখানে কীভাবে পৌঁছানো যায় সেই চেষ্টা থাকবে আমাদের।

হারলে সমালোচনার আতঙ্ক

আমরা সব সময় খেলি জেতার জন্য এবং ভবিষ্যতেও যতগুলো গেম খেলব সব জেতার জন্যই যাব। বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে, একটা টিম হারবে। তবে আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারছি, সেই হচ্ছে পরিমাপের বিষয়।

সাইফ ও সোহানের দলে অন্তর্ভুক্তি-

দেখেন, আমি তো খুশি আমার টিমে দুজন প্লেয়ার ইনক্লুড হয়েছেন। নট অনলি যে যারা এখান থেকে টিমে নাই তারা খারাপ প্লেয়ার। তারাও বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে এবং অদূর ভবিষ্যতেও আবারও তারা হয়তোবা আবার কামব্যাক করবে। সোহান এবং সাইফ অনেক বছর ধরেই ভালো ক্রিকেট খেলছে। স্পেশালি সোহান ভাই তো অনেকদিন ধরেই মোটামুটি ভালো ক্রিকেট খেলছে। আর সাইফের যে জিনিসটা, সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়াতে। তার খেলার যে প্যাটার্নটা ছিল এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারবে, মিডল অর্ডারে অ্যান্ড এক-দুই ওভার যার কাছ থেকে বোলিং পাওয়া যায়। ওই জন্যই সাইফকে আমার নেওয়া। যদি তারা সুযোগ পায়, আমি চেষ্টা করব... আমি চাইবই তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশের জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন