বৃষ্টিতে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

বৃষ্টিতে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

তুমুল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। ম্যাচ না হওয়ায় দুদল সমান একটি করে পয়েন্ট পেয়েছে।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে বৃষ্টি হবে এমন পূর্বাভাস ছিল আগে থেকেই। পূর্বাভাস অনুযায়ী রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এদিন ম্যাচ শুরুর আগে থেকেই অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে।

বিজ্ঞাপন

মাঝে সামান্য সময়ের জন্য বৃষ্টির মাত্রা কমে আসলেও মাঠ প্রস্তুতের মতো সুযোগ ছিল না। তাই ম্যাচ পরিত্যক্ত হওয়ার প্রবল শঙ্কা জাগে। শেষ পর্যন্ত সে শঙ্কা সত্যি হলো। বৃষ্টির দাপটে মাঠে বল গড়াবে তো দূরে থাক, টস পর্যন্ত করা সম্ভব হয়নি। তাই টুর্নামেন্টের সপ্তম ম্যাচে ব্যাট লড়াই দেখা থেকে বঞ্চিত হলো ক্রিকেটামোদিরা।

জয় দিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় অজিরা। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে প্রোটিয়ারা। এবার দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাগড়ায় পয়েন্ট ভাগ করতে হলো তাদের।

দুটি করে ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সংগ্রহ সমান ৪ পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের শীর্ষে আছে আফ্রিকান জায়ান্টরা। দুইয়ে অবস্থান করছে স্মিথরা। নিজেদের প্রথম ম্যাচে হারা ইংল্যান্ড ও আফগানিস্তান আছে তিন ও চারে।

সেমিফাইনালে উঠতে চাইলে নিজেদের বাকি দুই ম্যাচেই জিততে হবে তাদের। ইংল্যান্ড ও আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়ে পরাজিত দল বাদ পড়বে। জয়ী দলকে নিজেদের শেষ ম্যাচেও জিততে হবে।

অন্যদিকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচে জয় পেলে সব সমীকরণ শেষ হবে ইংল্যান্ড ও আফগানিস্তানের। এমনকি নিজেদের শেষ ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন