বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির উন্নতির জন্য টেস্ট সিরিজ খেলতে চলতি ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কাবাডি ফেডারেশনের এই আমন্ত্রণ গ্রহণ করলেও চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে না লঙ্কানরা।
বিজ্ঞাপন
তাদের বেশকিছু খেলোয়াড় সরকারি চাকরি করেন। তাই ফেব্রুয়ারির পরিবর্তে আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসতে চায় শ্রীলঙ্কা কাবাডি দল।
একইসঙ্গে বাংলাদেশকেও টেস্ট সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে দ্বীপ দেশটি। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ আমার দেশকে বলেন, ‘২০ ফেব্রুয়ারি নেপাল টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে। শ্রীলঙ্কা আসবে এপ্রিলে। তারা আমাদেরও দাওয়াত করেছে।’
নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ পল্টন ময়দানে আয়োজন করবে কাবাডি ফেডারেশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

