প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম দুই ম্যাচেই ড্র-হারের বৃত্তে বন্দি ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। অবশেষে কাটলো তাদের। বার্নলির বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ গোলে জিতেছে আমোরিমের দল। অন্যদিকে, অঘটন ঘটিয়েছে বোর্নমাউথ। তারা ১-০ গোলে হারিয়েছে দিয়েছে টটেনহ্যাম হটস্পারকে।
ম্যানইউর জয়ের নায়ক ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচ যখন সমতায় শেষের দিকে। তখনই যোগ করা সময়ের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে চলতি আসরের প্রথম জয় এনে দেন ব্রুনো। এমন নাটকীয় জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে কিছুটা হলেও চাপ কমল আমোরিমের ওপর। দু’সপ্তাহের আন্তর্জাতিক বিরতির আগে অন্তত জয় নিয়েই মাঠ ছাড়ে ওল্ড ট্রাফোর্ডের দলটি।
২৭ মিনিটে কাসেমিরোর হেড বারে লেগে ফিরে প্রতিপক্ষ জশ কালেনের গায়ে লেগে জালে ঢুকলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর লাইল ফস্টারেরর গোলে সমতায় ফেরে বার্নলি। ৫৭ মিনিটে আবারও এগিয়ে যায় ম্যানইউ। ৬৬ মিনিটে অ্যান্তোনির গোলে আবার সময় ফেরে বার্নলি। এরপর ইনজুরি টাইমের ব্রুনোর গোল।
এদিকে, টটেনহ্যামকে হারানোর ম্যাচে বোর্নমাউথের নায়ক এভানিলসন। তার প্রথমার্ধের গোলেই লিড ধরে রেখে জিতে যায় বোর্নমাউথ। এই জয়ে টেবিলে নয়ে ফিরল ম্যানইউ। সাতে অবস্থান করেছে বোর্নমাউথ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

