প্রোটিয়াদের লক্ষ্য হোয়াইটওয়াশ, অস্ট্রেলিয়ার মান রক্ষা

প্রোটিয়াদের লক্ষ্য হোয়াইটওয়াশ, অস্ট্রেলিয়ার মান রক্ষা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দাপট ওয়ানডে সিরিজে ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষেই ট্রফি পকেটে পুরেছে প্রোটিয়ারা। তাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে শুধুই আনুষ্ঠানিকতার মঞ্চ। প্রোটিয়াদের সামনে অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ আর অস্ট্রেলিয়ার লক্ষ্য শেষটা জিতে ধবলধোলাইয়ের লজ্জা এড়ানো। তৃতীয় ওয়ানডেতে আজ সকাল সাড়ে ১০টায় ম্যাকের গ্রেট ব্যারিয়ার রেফ অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার হারানোর কিছু নেই। প্রথম দুই ম্যাচে ৯৮ এবং ৮৪ রানের বড় পরাজয়ের পর এখন মান বাঁচানোই তাদের লক্ষ্য। এই ম্যাচের একাদশে কয়েকটি পরিবর্তন নিয়ে নামতে পারে অজিরা। এদিকে দক্ষিণ আফ্রিকা আছে ফুরফুরে মেজাজে। তারাও এই ম্যাচে বেঞ্চ পরীক্ষা করে দেখতে পারে। সেই সঙ্গে ফিরছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। হ্যামস্ট্রিং চোটের কারণে দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন না বাভুমা।

বিজ্ঞাপন

গ্রেট ব্যারিয়ার রেফ অ্যারেনায় দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ইনিংসে ২৭৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। যদিও এই পিচে ৩২০-৩৪০ রান উঠে আসার কথা অনায়াসেই। তবে মার্করামের কারণে সেটা হয়নি। এমন ব্যাটিং পিচে টস জিতে যে কোনো অধিনায়কই আগে ব্যাট করতে চাইবেন। দুই দল এখন পর্যন্ত ১১২ ম্যাচ খেলেছে ওয়ানডেতে। তাতে ৫১ জয় অস্ট্রেলিয়ার। এই সিরিজের আগে ৫৫ জয় পাওয়া দক্ষিণ আফ্রিকার জয় এখন ৫৭টি। ফল হয়নি এক ম্যাচে। ড্র হয়েছে তিন ম্যাচ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন