সেভিয়াকে হারিয়ে রিয়ালের আরও কাছে বার্সা

সেভিয়াকে হারিয়ে রিয়ালের আরও কাছে বার্সা

শনিবার দিবাগত রাতে মাদ্রিদ ডার্বি ড্র হওয়ায় লাভ হয় বার্সেলোনার। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে আসে কাতালানদের। এবার সেভিয়াকে ৪-১ গোলে হারিয়ে লস ব্লাঙ্গোসদের আরও কাছে চলে আসলো বার্সা।

বিজ্ঞাপন

টেবিলের তিনে অবস্থান করছে বার্সা। ২৩ ম্যাচে হান্সি ফ্লিকের সংগ্রহ ৪৮ পয়েন্ট। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। অর্থাৎ শীর্ষ ৩ দলের সামনেই এখন শিরোপা জয়ের দারুণ সুযোগ রয়েছে।

র‍্যামন সানচেজ স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে রবার্তো লেভানডভস্কির গোলে এগিয়ে যায় বার্সা। পরের মিনিটে সেভিয়াকে ম্যাচে ফেরান ভারগাস। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফেরার এক মিনিটের মাথায় ফেরমিন লোপেজের কল্যাণে স্কোরলাইন ২-০ করে সফরকারী দল।

৫৫ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোল করেন চলমান মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা। এর ৭ মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লোপেজ। বদলি নেমে মাত্র ১৫ মিনিট খেলতে পারেন এই স্প্যানিশ ফুটবলার। শেষ আধাঘণ্টা একজন কম নিয়ে খেললেও সমস্যায় পড়তে হয়নি বার্সাকে। উলটো নির্ধারিত সময়ের এক মিনিট আগে ব্যবধান আরও বাড়ান এরিক গার্সিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন