২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের দলে পেসার কেমার রোচকে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ। রোস্টন চেজের নেতৃত্বে ১৬ সদস্যের দলে ফিরেছেন ব্যাটার শাই হোপ। আরো বাদ পড়েছেন জোশুয়া দি সিলভা, আলিক আথানাজে, কেভেম হজ, গুদাকেশ মোতি ও কেভিন সিনক্লেয়ার। জায়গা পেয়েছেন তরুণ কেভলন অ্যান্ডারসন ও জোহান লেইনে। তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৫ জুন, বার্বাডোজে।
বিজ্ঞাপন
ওয়েস্ট ইন্ডিজ দল : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, জোহান লেইন, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, জেইডেন সিলস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

