ইউএস ওপেন গলফ

স্পাউনের হাতে শিরোপা

স্পাউনের হাতে শিরোপা

শেষ দিন বৃষ্টির হানায় খেলা শুরু হয় ৯০ মিনিট পর। তার ওপর দুর্দান্ত খেলছিলেন স্কটিশ প্রতিপক্ষ রবার্ট ম্যাকইনটায়ার। তবে সবকিছুকে পেছনে ফেলে ওকমন্ট কান্ট্রি ক্লাবে ইউএস ওপেনের শিরোপা জিতে নিয়েছেন জেজে স্পাউন। নিজের প্রথম মেজর ট্রফি জয়ের লড়াইয়ে এগিয়ে ছিলেন মার্কিন এ গলফার। চ্যাম্পিয়ন হতে শেষটায় তার দরকার ছিল একটি পার। কিন্তু অবিশ্বাস্যভাবে ৬৪ ফিট দূরের হোলে পেয়ে যান বার্ডি। তাতেই সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়ে যান স্পাউন। আর পারের চেয়ে এক শট বেশি খেলে রানার্স-আপ হয়েছেন ম্যাকইনটায়ার। তাদের পরে রয়েছেন নরওয়ের ভিক্টর হোভল্যান্ড (+২) ও ইংল্যান্ডের ট্রাইরেল হ্যাটন (+৩), যুক্তরাষ্ট্রের ক্যামেরন ইয়াং (+৩) ও মেক্সিকোর কার্লোস অর্ট্রিজ (+৩)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন