ভিনিসিউস-রদ্রিগোকে ফিরিয়ে দল ঘোষণা ব্রাজিলের

ভিনিসিউস-রদ্রিগোকে ফিরিয়ে দল ঘোষণা ব্রাজিলের

২০২৬ বিশ্বকাপ বাছাই শেষ করেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নামছে তারা। তারই ধারাবাহিকতায় প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে ফিরেছেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।

চলতি মাসে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফর করবে ব্রাজিল। আগামী ১০ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এর তিন দিন পর এশিয়ার আরেক পরাশক্তি জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

দুই ম্যাচের স্কোয়াতে ভিনিসিউস ও রদ্রিগো ফিরলেও বাদ পড়েছেন দুই তারকা ফুটবলার। ইনজুরির কারণে ব্রাজিলের প্রথম পছন্দের গোলকিপার অ্যালিসনের দলে জায়গা হয়নি। এছাড়াও, চোটের জন‍্য নেই বার্সেলোনার তারকা রাফিনহাও। ইনজুরির জন্য নেই নেইমার।

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল

গোলরক্ষক: বেনটো, এদেরসন, হুগো সোসা

ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগোর জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন