তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

ভাগ্য কি বদলাবে বাংলাদেশের?

ভাগ্য কি বদলাবে বাংলাদেশের?

ওয়ানডে সিরিজ হারের ক্ষত না শুকাতেই আজ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরীক্ষায় মাঠে নামছে বাংলাদেশ। পাল্লেকেলেতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি ফরম্যাট বদল হলেও ভাগ্য কি বদলাবে বাংলাদেশের?

সাম্প্রতিক সময়ে যে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশÑএর মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটেই সবচেয়ে বেশি হতাশার গল্প রচিত হয়েছে। গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। অখ্যাত আমিরাতের কাছে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজে যেভাবে আত্মসমর্পণ করেন লিটনরা, সেটি দেশের ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে। এর পরপরই পাকিস্তান সফরে গিয়ে ভরাডুবি হয় বাংলাদেশের। ফলাফল তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধান হোয়াইট ওয়াশ বাংলাদেশ। টানা এই দুই সিরিজ হারের হতাশা কি শ্রীলঙ্কার বিপক্ষে ভুলিয়ে দিতে পারবেন লিটনরা?

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ ঘিরেও শঙ্কা জাগছে। বিশেষ করে ব্যাটিংই বড় উদ্বেগের বিষয়। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই তিন অধিনায়কের আবার প্রবেশ বাংলাদেশে। তবে টেস্ট সিরিজ হেরে নেতৃত্ব ছেড়ে দেন শান্ত। ওয়ানডে দলের স্থায়ী অধিনায়ক হওয়ার পর মিরাজও হতাশায় পোড়লেন। ব্যক্তিগত কিংবা দলীয়-উভয় পারফরম্যান্সে নিষ্প্রভ ছিলেন এই দুই অধিনায়কই। এবার টি-টোয়েন্টির অধিনায়ক লিটন কী করেন-সেটিই দেখার অপেক্ষা। ট

স্ট সিরিজে ভালো কিছু করে দেখাতে পারেননি লিটন। একটি ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়ে রান না করে আউট হন। ফর্মহীনতায় থাকা লিটনের নেতৃত্বেই টি-টোয়েন্টি সিরিজে নতুন অভিযানে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বর্তমান বাংলাদেশ দলটি তারুণ্যদীপ্ত। তবে অভিজ্ঞ তাসকিন, মোস্তাফিজ ও সাইফউদ্দিন ফেরায় দল সমৃদ্ধ হয়েছে। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দল সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছুই হয়তো দেখা যেতে পারে। বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য স্বস্তির খবর টি-টোয়েন্টি সিরিজে দলের সেরা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজে এই লেগ স্পিনার বেশ ভুগিয়েছেন। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের সময় ডান পায়ে চোট পাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ অধরা রয়ে গেছে বাংলাদেশের। তবে অতীত পরিসংখ্যানে শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশের রেকর্ড অনেক উজ্জ্বল। এ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কায় পাঁচটি টি-টোয়েন্টি খেলে তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। দুটিতে জিতেছে লঙ্কানরা। সব মিলিয়ে দুদল এ পর্যন্ত মোট ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কার জয় ১১টি আর বাংলাদেশের ৬টি। এবার জয়ের রেকর্ড আরো সমৃদ্ধ হবে কার-শ্রীলঙ্কা না বাংলাদেশের?

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন