ঢাকা ক্লাব প্রেসিডেন্ট’স কাপ স্নুকার শুরু

ঢাকা ক্লাব প্রেসিডেন্ট’স কাপ স্নুকার শুরু

১০টি ক্লাবের ৪৩ খেলোয়াড় নিয়ে শনিবার (২৬ এপ্রিল) ঢাকা ক্লাবে শুরু হয়েছে ঢাকা ক্লাব প্রেসিডেন্ট’স কাপ স্নুকার ২০২৫। প্রায় দুই লাখ টাকার প্রাইজমানির এ টুর্নামেন্ট উদ্বোধন করেন ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান (পুটন)। ৮ দিনব্যাপী টুর্নামেন্টে দুই লাখ টাকার প্রাইজমানি দেওয়া হবে। চ্যাম্পিয়ন এক লাখ, রানার্সআপ ৫০ হাজার, তৃতীয় ১৫ হাজার, চতুর্থ ১০ হাজার এবং সেরা একজন খেলোয়াড় পাবেন ২০ হাজার টাকা।

টুর্নামেন্ট ডিরেক্টর ইব্রাহিম কাজু বলেন, ‘প্রতিযোগিতাটি উন্মুক্ত হলেও কোন মেয়েরা অংশ নিচ্ছে না।’ প্রেসিডেন্ট আশরাফুজ্জামান বলেন, ‘এর আগেও আমরা সাউথ এশিয়ান আন্তর্জাতিক স্নুকারের আয়োজন করেছিলাম। সামনে আমাদের আরও একটি আয়োজনের ভাবনা রয়েছে। দেশের সব খেলার তারকাদের একটি জমকালো সংবর্ধনা দেওয়ার কথা ভাবছি আমরা। এতে যেমন আমরা গর্বিত হব, তেমনি সম্মানিতবোধ করবেন দেশের তারকা ক্রীড়াবিদরা।’

বিজ্ঞাপন

আগামী ৩ মে টুর্নামেন্টের ফাইনাল হবে। ফুটসাল, টেনিস, বিলিয়ার্ড ও স্নুকারের মতো অনেক খেলার সুঁতিকাগার বলা হয় ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবকে। এবারও স্নুকার টুর্নামেন্টের আয়োজন করেছে ক্লাবটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন