প্রধান কোচের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

প্রধান কোচের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব পেলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হবেন সৌরভ।

এর আগে প্রিটোরিয়া ক্যাপিটালসের স্বত্বাধিকারী জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে ছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। এবার দায়িত্ব বদলে মাঠের ক্রিকেটের সঙ্গে নিজেকে সরাসরি সম্পৃক্ত করলেন। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে এবারের আসরের।

বিজ্ঞাপন

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৯ সালে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন গাঙ্গুলী। দিল্লির দায়িত্ব ছেড়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হয়েছিলেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন