বৃষ্টির কারণে সিলেট টেস্টের তৃতীয় দিন এখন পর্যন্ত মাঠে বল গড়ায়নি। প্রায় দেড় ঘণ্টা পর বৃষ্টি থামায় খেলা শুরু হওয়ার সময় নির্ধারণ করেছেন আম্পায়াররা। প্রথম সেশন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দুপুর একটায় শুরু হবে দ্বিতীয় সেশনের খেলা।
বিজ্ঞাপন
দ্বিতীয় সেশনের খেলা শেষ হবে ৩টা ২০ মিনিটে। এরপর ২০ মিনিটের চা বিরতি। দিনের তৃতীয় তথা শেষ সেশনের খেলা শুরু হবে ৩টা ৪০ মিনিটে। চলবে ৬টা পর্যন্ত। এর আগে বৃষ্টি থামায় মাঠ থেকে কাভার সরিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় মাঠ প্রস্তুত করার কাজ।
প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় সফরকারী দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনশেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে স্বাগতিকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

