ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরের শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতায় ভক্তদের উদযাপনে ছিল বাধভাঙা। যদিও সে উদযাপন রূপ নেয় বেদনায়।
ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জন নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে আসন্ন নারী বিশ্বকাপের জন্য ভেন্যুটিতে ম্যাচ আয়োজনের জন্য কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (কেএসসিএ) অনুমতি দেয়নি পুলিশ। তাতেই বিশ্বকাপে বাংলাদেশসহ আরো কয়েকটি দলের ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি।
নতুন ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামকে। চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশের দুটি ম্যাচ খেলার কথা ছিল- ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে। ভেন্যু পরিবর্তন হওয়ায় দুটি ম্যাচই হবে নাভি মুম্বাইয়ে।
ভেন্যু পরিবর্তন হলেও ম্যাচের তারিখে কোনো পরিবর্তন আনেনি বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। যথারীতি ২০ অক্টোবর নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৬ অক্টোবর আয়োজকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

