ব্যাট হাতে আগে ঝলক সালমান আগা। তার ফিফটির পর বল হাতে পেস ঝড় তোলেন হারিস রউফ। একাই শিকার করেন ৪ উইকেট। দুজনের দারুণ নৈপুণ্যে আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে পাকিস্তান।
শুরুটা ভালো না হলেও জয়ের আভাস দিয়ে যাচ্ছিল আফগানিস্তান। শুরুর থাক্কা সামলে ৩ উইকেটের বিনিময়ে ৯৩ রান তুলে ফেলেছিল আফগানরা। কিন্তু এরপর ঠিকই ব্যাটিং বিপর্যয় পেয়ে বসে তাদের। দলীয় স্কোরে ৪ রান যোগ হতেই আরও ৪ উইকেট উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় রশিদ খানের দল। এক বল হাতে রেখেই ১৪৩ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক রশিদ খান। তার সঙ্গে ৩৮ রান এনে দেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮৩ রান তুলতেই ৪ উইকেট খুইয়ে ফেলেছিল পাকিস্তান। ক্যাপ্টেন সালমান আগার ফিফটির সুবাদে শেষে ৭ উইকেটে হারিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে তারা। ৩৬ বলে ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৩* রানে অপরাজিত থেকে সালমান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৮২/৭, ২০ ওভার (সালমান ৫৩*, ফারহান ২১, নাওয়াজ ২১ ও ফকর ২০; ফরিদ ২/৪৭)।
আফগানিস্তান: ১৪৩/১০, ১৯.৫ ওভার (গুরবাজ ৩৮, রশিদ ৩৯, আতাল ২৩, রাসুলি ২১; হারিস ৪/৩১, নাওয়াজ ২/২৩ ও আফ্রিদি ২/২১)।
ফল: পাকিস্তান ৩৯ রানে জয়ী।
ম্যাচসেরা: সালমান আগা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

