মেন’স এফআইএইচ প্রো লিগ হকিতে স্পেনের কাছে ৯-১ গোলে বিধ্বস্ত হয়েছে আয়ারল্যান্ড। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচের প্রথমার্ধেই ৮ গোল উপহার দেন স্প্যানিশরা।
বিজ্ঞাপন
দারুণ পারফরম্যান্সের ধারাটা ধরে রেখে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থেকে এফআইএইচ প্রো লিগ শেষ করার মিশন নিয়ে আরেকটু এগিয়ে গেল স্পেন। টুর্নামেন্টে শেষে সেরা চারে থাকতে পারলে ২০২৬ এফআইএইচ প্রো লিগে সরাসরি খেলার টিকিট পাবে দলটি।
স্পেনের জার্সি গায়ে মার্ক মিরালেস পোর্তিল্লো একাই উপহার দেন তিন গোল। দুটি গোল আসে পেপে কুনিল ক্ল্যাপসের কল্যাণে। একটি করে গোল করেন নিকোলাস আলভারেজ, আলভারো ইগলেসিয়াস, জোয়াকুইন রাউল মেনিনি সুয়েরো ও জর্দি বোনাস্ত্রে কোম্পানি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

