আজ শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের আসর। তা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই বয়সভিত্তিক সাফে দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে ৭টি দল। বাংলাদেশ রয়েছে তিন দলের ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপাল।
১৮ ও ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের দুটি ম্যাচে যথাক্রমে- নেপাল ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে, চার দলের ‘বি’ গ্রুপে খেলছে ভারত, পাকিস্তান, মালদ্বীপ ও ভুটান। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য কোচ গোলাম রব্বানী ছোটনের বাংলাদেশ দলের।
গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ছোটন জানান, বাংলাদেশ শিরোপা জয়ের খেলবে। ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী দল। গত বছর ভারতের কাছে শিরোপা বঞ্চিত হয়েছিল বাংলাদেশ। এবার ট্রফি জেতার মিশন তাদের। অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জানান, শিরোপা জয়ের লক্ষ্যে খেলবেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

