পাকিস্তান সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

পাকিস্তান সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল। আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল, তানভীর আহমেদ, মাসুদুর রহমান মুকুল ও মোরশেদ আলী খান। চারজনই বাংলাদেশি আম্পায়ার।

প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল ও মোরশেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন মুকুল। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।

দ্বিতীয় ম্যাচে ফিল্ডের দায়িত্বে থাকবেন মুকুল ও তানভীর। টিভি আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী। তৃতীয় ম্যাচে ফিল্ডের দায়িত্বে থাকবেন সোহেল ও মুকুল। টিভির দায়িত্বে মোরশেদ আলী। চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন