বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভেন্যু বেড়ানোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে রাজশাহীর নাম। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলা গড়ানোর সিদ্ধান্ত অনেকটাই পাকা।
বিজ্ঞাপন
বোর্ডের একটি সূত্র জানায়, যুব ও ক্রীড়া উপদেষ্টার আগ্রহেই রাজশাহীকে বেছে নেওয়া হয়েছে। বিপিএলের বিগত আসরগুলো মিরপুর কেন্দ্রিক ছিল। চট্টগ্রাম-সিলেটেও কিছু ম্যাচ আয়োজন করা হয়। তাতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি অকার্যকরই থেকে যায়।
বিপিএলের উন্মাদনা এবার দেশজুড়ে বৃদ্ধি করতে রাজশাহীর পাশাপাশি আলোচনায় শোনা যাচ্ছে বরিশালের নামও। তবে আউটফিল্ডের দুরবস্থার কারণে পরবর্তী আসরে দক্ষিণাঞ্চলে নাও দেখা যেতে পারে বিপিএল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

