বিদায়ী বক্তব্য

মুশফিক-শান্তর প্রশংসায় ম্যাথুস

মুশফিক-শান্তর প্রশংসায় ম্যাথুস

গল টেস্ট শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে অ্যাঞ্জেলো ম্যাথুসকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। বিদায়ী বক্তব্যে বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর প্রশংসা করেছেন ম্যাথুস। বাংলাদেশের বিপক্ষে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলার পর এই অলরাউন্ডার বলেন, ‘দারুণ একটি ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে অভিনন্দন। মুশি ও শান্ত সুন্দর ব্যাটিং করেছেন।’

বিদায়ী টেস্ট ম্যাচটি ব্যাটিংয়ে রাঙিয়ে দিতে পারেননি ম্যাথুস। তবে পুরো ক্যারিয়ারে যারা তাকে সাপোর্ট করে গেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই লংকান ক্রিকেটার। তিনি বলেন, ‘অবশ্য আমি আবেগতাড়িত, যে ফরম্যাটটি খেলতে বেশি পছন্দ করি, সেই ফরম্যাট থেকে বিদায় নিয়ে অবসরে যাচ্ছি। তবে এখন সময় তরুণদের জায়গা করে দেওয়া।’

বিজ্ঞাপন

ম্যাথুস জানান, তার টেস্ট ক্যারিয়ারের সেরা ম্যাচ হলো ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে হারানো। তা ছাড়া ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ও এক গৌরবময় অধ্যায়। খেলোয়াড়, সতীর্থ, কোচসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ম্যাথুস বলেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ।’

২০০৯ সালে গলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন ম্যাথুস। একই মাঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন এই লঙ্কান। পুরো ক্যারিয়ারে ১১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ম্যাথুস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন