এশিয়ান কাপ বাছাই পর্ব

অনূর্ধ্ব-২৩ দলের ভিয়েতনাম যাত্রা

অনূর্ধ্ব-২৩ দলের ভিয়েতনাম যাত্রা

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে শুক্রবার রাত পৌনে ৩টায় ভিয়েতনামের বিমান ধরার কথা বাংলাদেশ দলের। ৩ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি দিয়ে ‘সি’ গ্রুপে বাছাই পর্বের মিশন শুরু হবে তাদের। এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য অনূর্ধ্ব-২৩ দলের। এজন্য দলটির প্রতি বাড়তি গুরুত্ব দিয়েছে বাফুফে।

এরই মধ্যে বাহরাইনে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত হয়েছে কোচ সাইফুল বারী টিটুর দল। তার ২৩ সদস্যের চূড়ান্ত দলে রয়েছে বেশ কিছু প্রতিশ্রুতিশীল ফুটবলার। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল, তানিল সালিক, ইতালি প্রবাসী ফাহামেদুল ও যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ দলে আছেন। এছাড়া জাতীয় দলের ১৩ ফুটবলার দলে রয়েছে। ফলে দলটি ঘিরে প্রত্যাশা বাড়ছে।

বিজ্ঞাপন

জাতীয় দলের তারকা ফরোয়ার্ড শেখ মোরসালিনের নেতৃত্বে খেলবে অনূর্ধ্ব-২৩ দল। মোরসালিন জানান, বাছাই পর্বের জন্য প্রস্তুত তারা। প্রবাসী ফুটবলাররা দলের শক্তি বৃদ্ধি করেছে। দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী।

বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘বাহরাইনে ছেলেরা যে সমন্বয় তৈরি করেছে- তা আত্মবিশ্বাস বাড়িয়েছে। জাতীয় দলের কোচ কাবরেরা যে কৌশল অক্টোবরের এশিয়ান কাপ বাছাইয়ে ব্যবহার করতে চান, আমরা ধীরে ধীরে সেটির সঙ্গে মানিয়ে নিচ্ছি।’

ভিয়েতনাম ম্যাচের পর ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে ফাহামেদুলকে পাওয়া যাবে কি না- এ নিয়ে শঙ্কা রয়েছে। বাছাই পর্বের ১১ গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্সআপ দল খেলবে ২০২৬ সালে সৌদি আরবে হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে খেলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন