দিন কয়েক ধরেই গুঞ্জন বিসিবি সভাপতি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হবেন আমিনুল ইসলাম বুলবুল। এমন কী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমদু সজীব ভূঁইয়াও চাচ্ছেন না ফারুক থাকুক বিসিবিতে। তাকে সরিয়ে বুলবুলকে বসাতে চান সভাপতি পদে। এরমধ্যেই গুঞ্জন ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন বিসিবির ৮ পরিচালক।
গত ৫ আগস্ট ছাত্র-জনতা বিপ্লবের পর এখন পর্যন্ত বিসিবিতে ২৫ পরিচালকের মধ্যে আছেন ১০ জন। এই ১০ জনের মধ্যে নতুন করে যুক্ত হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। ফারুক আহমেদ ছাড়া বিসিবিতে থাকা ৯ পরিচালকের মধ্যে ৮ জনই বিসিবি সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন।
একমাত্র জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান অনাস্থা প্রকাশ করেননি। বাকি ৮ পরিচালকই অনাস্থা প্রকাশ করেছেন। তারা হলেন- নাজমুল আবেদিন ফাহিম, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, কাজী ইনাম আহমেদ, মনজুর আলম ও সালাউদ্দিন চৌধুরী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

