আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুটবলার রণজিৎ দাস আর নেই

স্পোর্টস রিপোর্টার

ফুটবলার রণজিৎ দাস আর নেই

বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক রণজিৎ দাস আর নেই। আজ সিলেটের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন রণজিৎ।

১৯৫৫ থেকে ১৯৬১ সাল পর্যন্ত তৎকালীন পূর্বপাকিস্তান ফুটবল দলের হয়ে খেলে খ্যাতি অর্জন করেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে গোলরক্ষক হিসেবে ইস্পাহানি ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন এই ফুটবলার। ফুটবলের পাশাপাশি হকিতেও সমান দাপট ছিল তার।

বিজ্ঞাপন

পঞ্চাশ দশকে ফুটবল খেলার পর ১৯৬৫-৭০ পর্যন্ত ঢাকার হকি লিগে খেলেছেন রণজিৎ। ফুটবলে আইএফএ শিল্ডে ত্রিপুরা একাদশ ও ঢাকা মোহামেডানের জার্সি পরার অভিজ্ঞতা হয়েছিল তার। কলকাতা মোহামেডানের হয়ে দিল্লিতে খেলেছেন ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপেও।

১৯৫৮ সালে রণজিৎ দাসের অধিনায়কত্বে ঢাকা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল আজাদ স্পোর্টিং ক্লাব। তার নেতৃত্বে খেলেছে পূর্বপাকিস্তান হকি দল। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের পর সোনালী ব্যাংকের হয়েও খেলেছেন রণজিৎ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সিলেট দলের অধিনায়ক ছিলেন তিনি। খেলা ছেড়ে পূর্বপাকিস্তান যুব দল এবং আজাদ স্পোর্টিং ক্লাবের কোচও হয়েছিলেন রণজিৎ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...