আসেনসিওর কারাদণ্ড দাবি

আসেনসিওর কারাদণ্ড দাবি

রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে চলমান মামলায় আড়াই বছরের কারাদণ্ড চেয়েছে স্পেনের সরকারি প্রসিকিউশন বিভাগ। আসেনসিওসহ রিয়াল মাদ্রিদের চার সাবেক একাডেমি খেলোয়াড়ের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘন ও শিশু পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

আসেনসিও ছাড়া বাকি তিনজন হলেন- ফেরান রুইজ, হুয়ান রদ্রিগেজ ও আন্দ্রেস গার্সিয়া। দুই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর তাদের অনুমতি ছাড়াই সেই ঘটনা ভিডিও করে শেয়ার করার অভিযুক্ত করা হয় চারজনকে।

খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল যুব দলের সাবেক দুই খেলোয়াড় এক অপ্রাপ্তবয়স্ক ও আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাঁদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। আসেনসিও ওই ঘটনার অংশ ছিলেন না, তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং পরে তা আরেক বন্ধুকেও দেখান।

স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটি গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধ। অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনাটির পর ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন। তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো করে দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন