দক্ষিণ আফ্রিকা সফর

পাকিস্তানের তিক্ত-মধুর অভিজ্ঞতা

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের তিক্ত-মধুর অভিজ্ঞতা
কেবলমাত্র ওয়ানডে সিরিজ জিতেছে সফরকারীরা

৩ সংস্করণের সিরিজ খেলতে গত মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে যায় পাকিস্তান। অবশেষে আফ্রিকার মাটিতে দীর্ঘ ১ মাসের ব্যাট-বলের লড়াই শেষ করেছে মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদরা। যেখানে তিক্ত মধুর অভিজ্ঞতা হয়েছে পাকিস্তানের।

দক্ষিণ আফ্রিকা সফরে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং ২টি টেস্ট খেলেছে পাকিস্তান। এর মধ্যে কেবল একদিনের সিরিজ নিজেদের করে নেয় রিজওয়ান বাহিনী। এই সংস্করণে প্রতিটা ম্যাচ জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে পাকিস্তান। যদিও বিপরীত চিত্র ছিল টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করে পাকিস্তান। এই সিরিজের শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়। বাকি ম্যাচ দুটি জিতে সিরিজ নিজেদের করে নেয় প্রোটিয়ারা। সবশেষ সাদা পোশাকের সিরিজেও কোনো ম্যাচ জিততে পারেনি সফরকারী শিবির। প্রথম টেস্টে ২ উইকেটে হেরে যায়। গতকাল সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন