ইউনাইটেড স্টেটস স্পোর্টস ইউনিভার্সিটি (ইউএসএসইউ) ও আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের (আইএসএসএফ) সদস্য বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন (বিএসএসএ) কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে কাজ করবে। যার লক্ষ্য- একাধিক সহযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে খেলাধুলা, মূল্যবোধ ও শারীরিক স্বাস্থ্যের প্রচার করা। এ উদ্যোগে ক্রীড়াপ্রেম, শারীরিক সুস্থতা ও একাডেমিক একীকরণের গুরুত্বের ওপর জোর দেওয়া হচ্ছে।
এই সহযোগিতা দুটি সংস্থার জন্যই গুরুত্বপূর্ণ। কারণ তারা তাদের নিজ নিজ সংস্কৃতির মধ্যে খেলাধুলা ও একাডেমিক মূল্যবোধকে একত্র করার জন্য কাজ করে। ইউএসএসইউ এশিয়ান বাজারে তার একাডেমিক পরিসর সম্প্রসারণ করছে।
যার লক্ষ্য শক্তিশালী শিক্ষাগত যোগাযোগব্যবস্থা তৈরি করা আর বিভিন্ন সাংস্কৃতিক ভূখণ্ডে শারীরিক স্বাস্থ্য ও ক্রীড়াপ্রেমের প্রচার চালানো। এতে শুধু বিশ্ববিদ্যালয়ের বিশ্বব্যাপী উপস্থিতিই প্রসার ঘটবে না, একই সঙ্গে এ অঞ্চলের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য জানার ও শেখার জন্য মূল্যবান সুযোগ তৈরি করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

