ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘোষিত দলে সবশেষ আফগানিস্তান সিরিজের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে।
এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন নাঈম শেখ। বাদ পড়েছেন নাহিদ রানাও। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার। নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন সৌম্য। মাহিদুল এর আগে বাংলাদেশের হয়ে তিনি একটি টেস্ট খেলেছেন।
ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

