চ্যাম্পিয়নস ট্রফি

অভিষেক ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে আফগানিস্তান

অভিষেক ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে আফগানিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের অভিষেক ম্যাচে টসে হেরে গেছে আফগানিস্তান। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে তাদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার একাদশে নেই হেইনরিখ ক্লাসেন। বাঁ-হাতের কনুইয়ের সফট টিস্যুর চোটের জন্য খেলতে পারছেন না তারকা এ মারকুটে ব্যাটার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্রামে রাখা হয়েছে তাকে। ক্লাসেনের বদলি হিসেবে খেলছেন ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান এখন পর্যন্ত ওয়ানডে খেলেছে পাঁচটি। এর মধ্যে প্রোটিয়ারা জিতেছে তিন ম্যাচ। বিপরীতে আফগানরা জয় পেয়েছে দুই ম্যাচে। পাঁচটি একদিনের ম্যাচই খেলা হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে।

আফগানিস্তান একাদশ: হাশমাতুল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রাহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, আজমাতুল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, ফজলহাক ফারুকি ও নুর আহমদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জোর্জি, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, ক্যাগিসো রাবাদা, রায়ান রিকেলটন ও রসি ফন ডার ডুসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন