ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা

আসন্ন অ্যাশেজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। যথারীতি দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। সহ-অধিনায়কের দায়িত্ব থাকছেন মিডল অর্ডার ব্যাটার হ্যারি ব্রুক। ১৬ সদস্যের অ্যাশেজ স্কোয়াডেও চমক বলতে স্পিন বোলিং অলরাউন্ডার উইল জ্যাকসের ডাক পাওয়া।

বিজ্ঞাপন

জ্যাকস এর আগে ইংল্যান্ডের হয়ে দুটি টেস্ট খেলেছেন, সেটিও তিন বছর আগে পাকিস্তান সফরে। এরপরও তাকেই এবার শোয়েব বশিরের ব্যাকআপ স্পিনার হিসেবে দলে ডাকা হয়েছে। এর ফলে সুযোগ হয়নি পরীক্ষিত স্পিনার রেহান আহমেদ, লিয়াম ডসন আর জ্যাক লিচের।

হাঁটুর চোটের কারণে পুরো গ্রীষ্মে মাঠের বাইরে থাকা পেসার মার্ক উড দলে ফিরেছেন। চ্যাম্পিয়নস ট্রফির পর এটাই হবে তার প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট। ইংল্যান্ডের ছয় পেসারের মধ্যে শুধু উডই আগে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছেন। দলে থাকা পেসার ম্যাথু পটস, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও জশ টাংয়ের জন্য এটাই প্রথম অ্যাশেজ সফর।

অ্যাশেজের আগে নিউজিল্যান্ডে সফর করবে ইংল্যান্ড। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা। এই সিরিজে নেতৃত্ব দেবেন নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বেন ডাকেট, জেমি স্মিথ ও জফরা আর্চারকে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন টেস্ট ওপেনার জ্যাক ক্রলি।

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড:

বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ওলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টাং, মার্ক উড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...