রোববার (৬ মার্চ) ভুটানের লিগ খেলতে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ বাংলাদেশের ৬ নারী খেলোয়াড়। পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, সিনিয়র ফুটবলার মনিকা চাকমা ও সুমাইয়া। পারো এফসিতে বাংলাদেশের এই চার ফুটবলারের চুক্তি চার মাসের। প্রত্যেকেই প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকার মতো সম্মানি পাবেন। অন্যদিকে, মাসুরা, রুপনা ও সাগরিকা খেলবেন ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডে।
আগামী ১৫ এপ্রিল থেকে ভুটানে শুরু হবে নারী ফুটবল লিগ। এর এক সপ্তাহ আগেই লিগে খেলতে ভুটানের বিমান ধরলেন সাবিনারা। তাদের খেলার জন্য বাফুফে অনুমতি দিয়েছে। গত বছর এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন।
বাংলাদেশ নারী ফুটবল দলের এজেন্ট হিসেবে কাজ করেন নিলয় বিশ্বাস। তিনি জানান, ঢাকা থেকে থিম্পু আসা-যাওয়া এবং ভুটানে থাকাকালীন সব ব্যয় বহন করবে ক্লাব। প্রায় চার মাস ধরে লিগ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার আইন অনুযায়ী ক্লাব ছাড়বেন নারী ফুটবলাররা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

