নারী বিশ্বকাপ দলে ঝিলিক-নিশি-সুমাইয়া

নারী বিশ্বকাপ দলে ঝিলিক-নিশি-সুমাইয়া

নারী ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। বাদ পড়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিম।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। গ্রুপ পর্বে সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর। এরপর ৭ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১০ অক্টোবর বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১৩ ও ১৬ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ২০ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ অক্টোবর, প্রতিপক্ষ ভারত।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন