লিগস কাপ ফাইনালের প্রতিপক্ষের কোচিং স্টাফের গায়ে থুতু ছিটানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন ইন্টার মিয়ামি তারকা লুইস সুয়ারেজ। ইনস্টাগ্রামে এক পোস্টে ক্ষমা চান উরুগুয়াইন তারকা।
সুয়ারেজ তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রথমেই, আমি সিয়াটল সাউন্ডার্সকে লিগস কাপ জয়ের জন্য অভিনন্দন জানাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ম্যাচের শেষে আমার আচরণের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এটি একটি অত্যন্ত চাপের এবং হতাশাজনক মুহূর্ত ছিল। খেলা শেষ হতেই এমন কিছু ঘটেছে, যা হওয়া উচিত ছিল না। তবে এটি আমার আচরণের পেছনে কোনো অজুহাত নয়। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে অনুতপ্ত।’
এর আগে, লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে দলটির নিরাপত্তা প্রধান জিন রামিরেজকে থুতু দেন এবং ২০ বছর বয়সী ডিফেন্ডার ওবেদ ভারগাসের ঘাড়ে ধাক্কা দেন সুয়ারেজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

