বিশ্ব অ্যাথলেটিকসে ৪২তম রনি

বিশ্ব অ্যাথলেটিকসে ৪২তম রনি

বিশ্ব অ্যাথলেটিকসে গতকাল সোমবার ট্র্যাকে নেমে হতাশ করলেন নাজমুল হোসেন রনি। ব্যক্তিগত সেরা টাইমিংয়ের ধারে কাছেও যেতে পারেননি এই অ্যাথলেট। ৪০০ মিটার হার্ডলসের হিটে ৪৪ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৪২তম। পাঁচ নম্বর হিটে অংশ নিয়ে ৫২ দশমিক ৪৭ সেকেন্ডে দৌড় শেষ করেন বাংলাদেশের এই অ্যাথলেট। নিজের হিটে ৯ প্রতিযোগীর মধ্যে সবার শেষে ছিলেন তিনি।

সেমিফাইনালে ওঠা স্লোভেনিয়ার অ্যাথলেট মাতিচ ইয়ানের টাইমিং ছিল ৪৮ দশমিক ৯২ সেকেন্ড। গত সামার অ্যাথলেটিকসে ৪০০ মিটার হার্ডলসে ৫২ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক পেয়েছিলেন রনি।

বিজ্ঞাপন

এর আগে গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে ৫০ দশমিক ৮৪ সেকেন্ড টাইমিং করে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট। তার সেরা টাইমিংয়ের রেকর্ড ৫২ দশমিক ৩৬ সেকেন্ড।

গত মে মাসে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এই টাইমিং করেছিলেন রনি। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান বিশ্ব অ্যাথলেটিকসে অংশ না নেওয়ায় সুযোগ পান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...