ম্যানসিটির সঙ্গে চুক্তি করেছেন ‘দ্য ট্রেন’, ‘দানব’, ‘ট্যাংক’ এমন কয়েকটি নামে পরিচিত আবদুকোদির খুসানভ। তাতেই ইতিহাস গড়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার। উজবেকিস্তানের প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে নাম লেখালেন তিনি।
২০২৩ সালের দলবদলে বেলারুশের ক্লাব এনার্জেটিক বিজিইউ থেকে খুসানভকে নিজেদের করে নেয় লেন্স। অল্প সময়ের মধ্যে ফরাসি ক্লাবটির রক্ষণের প্রাণভোমরা বনে যান খুসানভ। এজন্য লেন্সের গোলরক্ষক ব্রাইস সাম্বা তাকে দানব বলে ডাকেন।
লেন্সের প্রধান কোচ উইল স্টালের কাছে ‘ট্যাংক’ হিসেবে পরিচিত খুসানভ। অন্যদিকে নিজে দেশ উজবেকিস্তানে ‘দ্য ট্রেন’ নামে ডাকা হয় খুসানভকে।
মূলত লেন্সের রক্ষণভাগে অসামান্য দক্ষতার জানান দিয়ে ম্যানসিটির নজরে আসেন খুসানভ। তার আগে উজবেকিস্তানের আর কোনো ফুটবলার ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলার কৃতিত্ব দেখাতে পারেননি। তার সঙ্গে ম্যানচেস্টারের প্রতিনিধিদের চুক্তি হয়েছে ২০২৯ সাল পর্যন্ত। রক্ষণভাগের তরুণের সঙ্গে চার বছরের চুক্তির জন্য ম্যানসিটিকে গুনতে হবে তিন কোটি ৪০ লাখ পাউন্ড। বাংলাদেশি মদ্রায় এর পরিমাণ প্রায় ৫০৬ কোটি টাকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


জয়ে ফিরে কঠিন বাস্তবতার কথা শোনালেন ম্যানসিটি কোচ