ফিফা ক্লাব বিশ্বকাপ

জয়ে বৈশ্বিক মিশন শুরু চেলসির

জয়ে বৈশ্বিক মিশন শুরু চেলসির

জয় দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করেছে চেলসি। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসকে ২-০ গোলে হারিয়েছে স্টামফোর্ড ব্রিজ। ম্যাচের ৩৪ মিনিটে দ্য ব্লুজ শিবির এগিয়ে যায় পেদ্রো নেতোর গোলে। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে জালে বল জড়িয়ে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ।

অন্যদিকে জয়ের দেখা পেয়েছে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোও। তারা ৩-০ গোলে হারিয়েছে ইএস তিউনিসকে। ম্যাচের ১৭ মিনিটেই গোলের সন্ধান পেয়ে যায় ফ্ল্যামেঙ্গো। জিওরজিয়ান আরাসকায়েতা। ম্যাচের ৭০ মিনিটে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান লুইস আরাউজো।

বিজ্ঞাপন

তবে হোঁচট খেয়েছে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। তাদের ২-২ গোলে রুখে দিয়েছে বেনফিকা। অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল বোকা জুনিয়র্স। গোল করে লিড এনে দিয়ে ছিলেন মিগুয়েল মেরেনতিয়েল ও রদ্রিগো বাত্তাগলিয়া। পরে অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দির গোলে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজ টিম বেনফিকা।

একনজরে ফল

চেলসি ২-০ লস অ্যাঞ্জেলেস

ফ্ল্যামেঙ্গো ২-০ ইএস তিউনিস

বোকা জুনিয়র্স ২-২ বেনফিকা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন