টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী

বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপেক্ষে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। টস জিতেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এবারের বিপিএলে এর আগে দুটি ম্যাচে মাঠে নামে বরিশাল। সমান একটি করে জয় ও পরাজয়ের সাক্ষী হয়েছে দক্ষিণের ফ্রাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

চলমান বিপিএলে এটা রাজশাহীর চতুর্থ ম্যাচ। আগের ৩ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে তারা। ২ হারের মধ্যে একটির প্রতিপক্ষ ছিল বরিশাল। তাই আজকের ম্যাচ জিতে সে হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ থাকছে পদ্মাপাড়ের দলটির সামনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন