ওয়েস্ট উইন্ডিজে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ইনজুরির কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। বদলি হিসেবে অধিনায়কত্বের দায়িত্বভার উঠেছিল লিটন দাসের কাঁধে। শেষ সিরিজে না খেলা শান্ত এবার টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তিনি জানান, 'শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবে না। আমরা সেটা মেনে নিয়েছি।'
বিজ্ঞাপন
অধিনায়কত্বের দায়িত্ব ছাড়াই আগামী বছরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যাবে না।
জিম্বাবুয়ে সিরিজের আগে কোনো টি-টোয়েন্টি সিরিজ না থাকায় আপাতত নতুন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

