সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা

দেশের ৮ বিভাগে হবে স্পোর্টস হাব

দেশের ৮ বিভাগে হবে স্পোর্টস হাব

দেশের ৮ বিভাগে আধুনিক স্পোর্টস হাব গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই প্রকল্পে সহায়তা করবে সংযুক্ত আরব আমিরাত। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ইতোমধ্যে প্রকল্পটির ডিজাইন ও কারিগরি দিক নিয়ে কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে রোববার (৬ এপ্রিল) জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘প্রথম থেকেই আমরা একটি কেন্দ্রীয় স্পোর্টস ভিলেজ করার কথা ভাবছিলাম। ক্রীড়া বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এবার দেশের ৮ বিভাগেই স্পোর্টস হাব গড়ে তোলার সিধান্ত হয়েছে। আমাদের এই কাজে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত।’

তিনি আরও বলেন, ‘স্যার (প্রধান উপদেষ্টা) আরব আমিরাত সফরে গিয়ে বিষয়টি উত্থাপন করেনে। এরপর থেকেই তারা এই প্রকল্পে আমাদের সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে। এই প্রকল্পের জন্য কেমন অর্থ খরচ হবে সেটা জানানো হবে। আশা করছি আগামী অর্থ বছরে প্রকল্পের কাজ শুরু হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন