মেন’স এফআইএইচ প্রো লিগ হকিতে গোল উৎসব করেছে জার্মানি। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে তারা উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। ম্যাচে গোল উপহার দেন বেনেডিক্ট শোয়ার্জহাউট, মাল্টে হেলউইগ, মরিটজ লুডউইগ ও রাফায়েল হার্টকফ।
আগের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারলেও এবার পাত্তাই পেল না অস্ট্রেলিয়া। গত বুধবার রাতে বার্লিনের আর্নস্ট রয়টার স্পোর্টফিল্ডে পাওয়া দুর্বার এ জয়ে ২০২৬ এফআইএইচ বিশ্বকাপের টিকিট কাটার লড়াইয়ে এগিয়ে রইল জার্মানরা। ১৪ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।
তার আগে মঙ্গলবার রাতেও দুদল মুখোমুখি হয়েছিল। পাঁচ গোলের সেই থ্রিলার ম্যাচও জিতে নিয়েছে জার্মানরা। অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়েছে জার্মানি। জার্মানির হয়ে ওই ম্যাচে গোল করেন গনজালো পেইল্লাত, হেনরিক মার্টগেনস ও বেনেডিক্ট শোয়ার্জহাউট। আর অস্ট্রেলিয়াকে দুটি গোল এনে দেন ব্লেক গোভার্স ও জোয়েল রিনতালা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

